বিমানে চড়ে নতুন বউ নিয়ে এলেন চলচ্চিত্র পরিচালক রনি

বিনোদন ডেস্ক- তরুণ চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে দুই বছর ধরে ভালোবাসার সম্পর্ক নাসিরা জাহান অনন্যার। তাদের দুজনের পরিবার এ সম্পর্কে সুন্দরভাবে গ্রহণ করেছেন। তাদের দুই জোড়া হাত এক করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

 

গত ১৮ জুলাই অন্যন্যাদের বাড়িতে দুজনের বাগদান সম্পন্ন হয়েছিলো। ওই সময়ে অবশ্য রনি কলকাতাতেই ছিলেন। বাগদানে দুই পরিবারের বয়োজ্যেষ্ঠরা উপস্থিত ছিলেন।

 

রনির ইচ্ছে ছিলো ১৩ আগস্ট স্বল্প পরিসরে দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা হয়নি। অবশেষে বরিশালের মেয়ে অনন্যার সঙ্গে মানিকগঞ্জের রনির বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল গতকাল ২৫ সেপ্টেম্বর।

 

আর নতুন বউ নিয়ে রনি বরিশাল থেকে ঢাকায় ফিরলেন ইউএস বাংলার বিমানে চড়ে। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, প্রযোজক সেলিম খানসহ আরও অনেকেই।

 

এটি রনির দ্বিতীয় বিয়ে। তার নতুন স্ত্রী অনন্যা বরিশাল বিএম কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স সম্পন্ন করেছেন। তিনি মিডিয়ায় জড়িত নন। তবে নিয়মিত টিকটক ভিডিওতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *