Home দেশের খবর খুলনা বিয়ে না করেও ‘বউয়ের দোয়ায়’ মাসুমের ১১টি ইজিবাইক!

বিয়ে না করেও ‘বউয়ের দোয়ায়’ মাসুমের ১১টি ইজিবাইক!

0
77

নজর২৪ ডেস্ক- সম্প্রতি চুয়াডাঙ্গায় ‘বউয়ের দোয়া পরিবহন’ বেশ আলোচনার জন্ম দিয়েছে। পুরো জেলাজুড়ে এটা এখন ভাইরাল। বিদেশ থেকে ফিরে মাসুম (৩০) নামে এক যুবক তার টাকায় ১১টা ব্যাটারিচালিত ইজিবাইক কিনে সেগুলোর নাম দিয়েছেন ‘বউয়ের দোয়া পরিবহন’।

 

ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই যুবক ‘বউয়ের দোয়ায়’ ১১টি ইজিবাইক পেয়েছেন বলে জেলাজুড়ে মানুষজন রসিকতা করছেন। তবে মাসুম মিয়ার শ্রমের টাকায় এই ইজিবাইকগুলো কেনা বলে জানিয়েছেন তিনি নিজেই।

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নপ্নগ ওয়ার্ডের মাসুম মিয়া ১২ বছর কাটিয়ে এসেছেন প্রবাসে। ২০২০ সালের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে তিনি দেশে ফিরেন। উপার্জিত অর্থে কিনেন ১১টি ইজিবাইক। এরমধ্যে নিজেও একটি চালান। বাকি ১০টি ভাড়া দেওয়া।

 

বিয়ে না করেও কেন বউয়ের দোয়ায় ইজিবাইকের নাম এমন প্রশ্নের উত্তরে মাসুম জানান, ‘১২ বছর বিদেশে ছিলাম। সেখানকার অভিজ্ঞতায় জেনেছি, প্রতিটি ব্যবসায় ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। যে নাম রাখতে গিয়েছি, সেই নামেই পরিবহন পাওয়া গেছে। শেষ পর্যন্ত ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে বউয়ের দোয়া পরিবহন নাম রেখেছি। কারণ, বাবা-মায়ের পর বউ সবচেয়ে আপনজন। জেলা শহরে বউয়ের দোয়া পরিবহন নামটি ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে বেড়েছে আমারও পরিচিতি। বিষয়টি বেশ উপভোগ্য।’

 

মাসুম মিয়ার দাবি, এই ইজিবাইকগুলো থেকে যা আয় হয়, তা দিয়ে বেশ ভালোভাবেই বাবা-মাসহ তাঁর তিন সদস্যের পরিবারের চলে যায়। আর বিদেশ যাওয়ার ইচ্ছা তাঁর নেই। এবার তিনি বিয়ে করে সংসারী হতে চান।

 

তিনি বলেন, ‘বাবা-মায়ের পছন্দে শিগগিরই একটা বিয়ে করতে চাই। বিয়ের পর বাবা-মা ও স্ত্রীকে নিয়েই দেশেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here