Home দেশের খবর খুলনা নিখোঁজ হওয়ার ১২দিন পর ফিরলো ফিশিং বোট মায়ের দোয়া

নিখোঁজ হওয়ার ১২দিন পর ফিরলো ফিশিং বোট মায়ের দোয়া

0
80

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়ার ১২দিন পর শনিবার বিকেলে এফ.বি মায়ের দোয়া নামের ফিশিংবোটটি শরণখোলা মৎস্য ঘাটে ফিরে এসেছে।

 

ফিশিং বোটের মাঝি মঞ্চু মিয়ার বরাত দিয়ে মালিক কবির হোসেন জানান,পশ্চিম বঙ্গোপসাগরে মাছ সংকটের কারণে ফিশিং বোটটি পূর্ব সাগরে মাছ ধরতে চলে যাওয়ায় বোটটির খোঁজ পাওয়া যায়নি।

 

শরণখোলা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার কবির হোসেন জানান, তার মালিকানাধীন ফিশিংবোট এফবি মায়ের দোয়া গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সাগরে মাছ ধরার জন্য যাত্রা করে। একই সাথে ছেড়ে যাওয়া অন্যান্য ফিশিংবোটগুলো মাছ ধরে ফিরে আসলেও তার বোটের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।

 

বিষয়টি শুক্রবার বিকেলে শরণখোলা থানায় অবহিত করেন। অবশেষে ১২দিন পরে শনিবার বিকেলে ফিশিং বোটটি ফিরে আসে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here