সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করার সময় ৩ জন আটক

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: শরণখোলা রেঞ্জের পূর্ব সুন্দরবন সুপতি এলাকায় খালের ভিতর বিষ দিয়ে মাছ শিকার করার সময় তিনজনকে আটক করেছে বন বিভাগ।

 

আটককৃতরা হচ্ছে সাজেদুল (৩০), রিপন (৩২) ও জাফর (২৮) এদের বাড়ী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।

 

বাগেরহাটের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান,শুক্রবার সন্ধ্যায় স্মার্ট টীমের সদস্যরা সুপতি এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় একটি নৌকাসহ তিনজনকে আটক করে।

 

আটককৃতরা হচ্ছে সাজেদুল (৩০), রিপন (৩২) ও জাফর (২৮) এদের বাড়ী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।এ সময় তাদের কাছে থাকা এক বোতল কীটনাশক জব্দ করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *