বিনোদন ডেস্ক- খবর ছড়িয়েছিলো বাংলাদেশের ‘মানব দানব’ ছবিতে কলকাতার নায়ক বনির নায়িকা হচ্ছেন দীঘি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হলো ছবিটিতে দীঘিকে নেওয়া হয়নি। নেওয়া হয়েছেন নবাগত এক নায়িকাকে। যার নাম রাশিদা জাহান শালুক।
শাপলা মিডিয়ার ব্যনারে নির্মিত হবে ছবিটি। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানিয়েছেন এ তথ্য।
সেলিম খান বলেন, ‘বনির নায়িকা দীঘি হবেন- কথাটি সঠিক নয়। এই ছবিতে আমরা একজন নতুন মেয়েকে ব্রেক দিচ্ছি। চলচ্চিত্রে এখন নায়িকা সঙ্কট। এই সঙ্কটকালে নতুন একজন নায়িকা অভিষেক ঘটাচ্ছি আমরা। আশা করি শালুক ঢাকাই ছবির প্রথমশ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন।
সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী। পরিচালক বলেন, ‘জেলেপাড়ার গল্পে সিনেমা এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। গল্পের প্রয়োজনেই বনির বিপরীতে নবাগতা শালুককে নেওয়া হয়েছে। আশা করি তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন।’
শালুক বলেন, বলেন, ‘সেলিম খান ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা তিনি আমাকে এতো বড় সুযোগ দিচ্ছেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো নিজের সেরাটা দিতে পারি।’
আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে ছবিটির শুটিং। এ উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন শুটিংয়ে অংশ নিবেন তিনি।
