পানিতেই সবচেয়ে বেশি সুখ পান ঋতাভরী

বিনোদন ডেস্ক- নীল-স্বচ্ছ জলের সুইমিং পুল, তাতে দুধে-আলতা গায়ের রঙ মিশিয়ে অনিন্দ্য রূপ ধারণ করেছেন কলকাতার ঋতাভরী চক্রবর্তী। স্বল্প পোশাকে ক্যামেরাবন্দি হয়ে কাঁপন ধরিয়েছেন নেটিজেনদের মনে। তাইতো মুহূর্তেই মন্তব্যবানে ভেসে গেছে তার উষ্ণ ছবিগুলো।

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন কলকাতার অভিনেত্রী ঋতাভরী। এতে তার পরনে কেবল কালো রঙের অন্তর্বাস দেখা গেছে। সুইমিং পুলের জলে নেমে বুক অব্দি ডুবে পোজ দিয়েছেন ক্যামেরায়। ছবিগুলোর ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, ‘পানিতেই সবচেয়ে সুখে থাকি’।

 

বলাই বাহুল্য, ছবিগুলোতে ঋতাভরীকে একটু বেশিই আবেদনময়ী দেখাচ্ছে। যার সুবাদে মাত্র ছয় ঘণ্টায় ওই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৪৫ হাজারের বেশি! মন্তব্যের সংখ্যা হাজার হাজার।

 

কেউ লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দরী’; আরেকজন পরামর্শ দিয়ে লিখলেন, ‘তোমাকে শাড়িতেই বেশি সুন্দরী লাগে। তাই পরেরবার সুইমিং পুলে নামলে শাড়ি পরেই নেমো’; এক অনুসারী ইচ্ছে প্রকাশ করে লিখেছেন, ‘তোমার সঙ্গে এই জলে সাঁতার কাটতে চাই’।

 

এদিকে ঋতাভরী সম্প্রতি জানিয়েছেন, তিনি বিয়ে করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরেই হবে তার বাগদান। পাত্রের নাম তথাগত চট্টোপাধ্যায়। যিনি পেশায় একজন মনোবিদ। এক সাক্ষাৎকারে তথ্যটি নিশ্চিত করে ঋতাভরী জানিয়েছেন, বাগদানের পর বেশকিছুদিন লিভ-ইন করবেন। তারপর ২০২২-২৩ সাল বিয়েটা সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *