Home দেশের খবর রংপুরে আসামির ছুরিকাঘাতে এএসআই আহত! রমেকে ভর্তি

রংপুরে আসামির ছুরিকাঘাতে এএসআই আহত! রমেকে ভর্তি

0
164

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের হারাগাছে মাদকসেবী আসামি ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এএসআই পিয়ারুল ইসলাম। রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার মাঝরাতে দিকে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

 

পুলিশ আরও জানায়, জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। তার অবস্থা আশঙ্কাজনক। মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here