ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক সংগঠন প্রতিভা ছাত্র সংগঠন এর ১০ বছরে পদার্পন উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফরিদুল আলম, ফলদা এসএন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান তরফদার, ভূঞাপুর উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ হাসান ছারোয়ার লাভলু, প্রভাতী কিন্ডার গার্টেনের পরিচালক এম কে হাতেম, মর্ডান কম্পিউটার ইন্সটিটিউট এর পরিচালক মোঃ লিয়াকত আলী তালুকদার, প্রতিভা ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল করিম (রানা), যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, নাঈম হাসান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ধর্ম বিষয়ক সস্পাদক সাইফুর রহমান সনেট, দপ্তর সম্পাদক ইমন সাদিক সুজন, প্রচার সম্পাদক সাকিফ হোসেন, রুমন, সিয়াম, সুরুজ, মামুন, নীরব, শাহেদ, ঐশী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *