জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনকে ডিবিতে তলব

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সম্প্রতি কয়েকটি ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন ওই দুই নারী। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন আরো তিনজন পুরুষ।

 

বিষয়টি নিয়ে জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেন কর্মকর্তারা। ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন সাইবার ক্রাইমের (ডিবি) এডিসি মনিরুল ইসলাম।

 

এ ব্যাপারে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, যদি অভিযুক্তরা সন্তোষজনক কোন জবাব দিতে না পারেন তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পর্যন্ত করতে পারি।

 

তিনি আরও বলেন, আমার নামে মাস খানেক ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। যে কারণে আমি লিখিত অভিযোগ দেই। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বসহ দেখছে। আমরা শিল্পী, আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *