Home আলোচিত ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে এবার আদালতে মামলা

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে এবার আদালতে মামলা

0
80

নজর২৪, ঢাকা- গ্রাহকদের অর্থ আত্মসাতের মামলায় পুলিশের রিমান্ডে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দেন।

 

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here