Home বিনোদন ছুটি কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রেমিকসহ অভিনেত্রী নিহত

ছুটি কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রেমিকসহ অভিনেত্রী নিহত

0
104

বিনোদন ডেস্ক- ভারতের সমুদ্রাঞ্চল ‘গোয়া’তে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাত্র ২৫ বছর বয়সে প্রাণ হারালেন মরাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। এছাড়াও তার প্রেমিক শুভম দাদগেরও নিহত হয়েছেন ওই দুর্ঘটনায়।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় সেই প্রেমিক যুগলের গাড়ি। এতে পুকুরে গিয়ে পড়ে তাদের গাড়ি।

 

প্রাথমিকভাবে জানা যায়, দুইজনই পানিতে ডুবে মারা গিয়েছে। পানিতে গাড়ি উল্টে যাবার পর গাড়ির বন্ধ দরজা খুলে বেরিয়ে আসতে পারেনি তারা।

 

পরিবার সূত্রে জানা যায়, আগামী মাসেই বাগদান সারার পরিকল্পনা করেছিলেন দু’জনে। সদ্যই বেশ কিছু হিন্দি ও মারাঠি প্রজেক্টের শুটিং শেষ করেছিলেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ ছবির সঙ্গে বড় পর্দায় অভিষেক করার কথা ছিল এই অভিনেত্রীর।

 

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর নিজের প্রেমিককে নিয়ে ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here