বিনোদন ডেস্ক- প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এটি এন বাংলায়। কাজের সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া। সে প্রেম গড়ায় বিয়েতে। মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা।
বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে। নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।
জানা গেছে, সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে ইভা নিজেই নিশ্চিত করেছেন।
ইভার বরের নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান।
এর আগে রোববার রাতে নতুন স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ইভা রাহমানকে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এরপরই শুভ কামনায় ভাসান তাকে।
রবি চৌধুরীর শুভ কামনা জানানোর পর ইভা রমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের কথা নিশ্চিত করেনে। একই সঙ্গে ইভা বলেন, আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ইভা আরমান।
