Home প্রবাসের কথা জরুরি ভিত্তিতে ৩২ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

জরুরি ভিত্তিতে ৩২ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

0
122

নজর২৪ ডেস্ক : পাম ওয়েল শিল্প এবং বিভিন্ন প্লানটেশন খাতে ৩২ হাজার বিদেশি কর্মী জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগ।

 

এর আগে পাম ও বৃক্ষরোপন খাতে তীব্র শ্রমিক সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটির চাইনিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সরকারকে অনুরোধ করেন বিদেশী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য। এরপর সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশী কর্মী নিয়োগে অনুমোদন দিয়েছে। এখন জরুরী প্রয়োজনে উৎস দেশ থেকে বিদেশী কর্মী নিয়োগের প্রস্তুুতি চলছে।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাতুক সেরী এম সারভানান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবরঃ মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা “বারনামা”

 

এছাড়া মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) এ বিষয়ে একটি খসড়া তৈরী করেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশী শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার চিহ্নিত করেছে যেখানে একসঙ্গে ২ হাজার কর্মচারী থাকতে পারবে।

 

সারাভানান বিবৃতিতে বলেন, রোপণ খাতে শ্রমিকের অভাবে জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত ক্ষতির মুখে পড়েছে বিশেষ করে তেল পাম খাতে। কিছু সময় আগে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশী শ্রম নির্ভরতা কমাতে স্থানীয় নাগরিক নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এসব খাতে খাটুনি ও পরিশ্রম বেশি হওয়ায় স্থানীয় নাগরিকরা কাজ করতে আগ্রহী হয়নি তাই বিদেশী শ্রম দ্বারা শূন্যস্থান পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন মানব সম্পদ মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here