Home প্রধান খবর মুফতি যুবায়েরের খোঁজ পাচ্ছে না পরিবার!

মুফতি যুবায়েরের খোঁজ পাচ্ছে না পরিবার!

0
174

নজর২৪, রংপুর- লেখক ও গবেষক মাওলানা মুফতি যুবায়ের আহমাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে তার সন্ধান পায়নি পরিবার। কোন রকম যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে তারা।

 

পরিবার সূত্রে জানা যায়, রংপুরে তার পরিচালিত মাদ্রাসা পরিদর্শন শেষ করে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফেরেন মুফতি যুবায়ের আহমাদ। সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ নেই।

 

তার ব্যবহৃত মোবাইলের সব নম্বরগুলো বন্ধ। নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।

 

মুফতি জুবায়ের আহমেদ ছাত্রজীবনে ভারতের দেওবন্দ থেকে হাদিস নিয়ে এবং নদুয়া থেকে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ইসলামী দাওয়া ইন্সটিটিউট-মান্ডা, ঢাকার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন বলে জানায় তার পরিবার।

 

এছাড়া তিনি দেশের উত্তরাঞ্চলে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here