Home দেশের খবর চট্টগ্রাম কুবিতে প্রতিবর্তনের নতুন কমিটি ঘোষণা

কুবিতে প্রতিবর্তনের নতুন কমিটি ঘোষণা

0
207

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন’র ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৩৮ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন লােক প্রশাসন বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী নান্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী মো. রায়হান হোসেন।

 

সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল কাউসার রুমকি, প্রিন্স মাহমুদ জর্জ ও মাে. মােশাররফ হােসেন। যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম শাওন, আসাদুজ্জামান অভি ও পূজা চক্রবর্তী। সাংগঠনিক সম্পাদক মাহফুজ রাব্বী, সুমাইয়া তাবাসসুম ও আপন মজুমদার।

 

এছাড়াও, দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন উম্মে হাবিবা শান্তা, উপ দপ্তর সম্পাদক উজ্জল হক, প্রচার সম্পাদক সাহিদুল ইসলাম বিজয়, অভিজিৎ বণিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল দেবনাথ ও অর্ণব সিংহ রায় প্রমুখ।

 

উল্লেখ্য, প্রতিবর্তনের উপদেষ্টা হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল মাহবুব, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন মুহতাসিম মীর, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান তনু, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমান মানিক এবং মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here