Home বিনোদন গুঞ্জনই সত্যি হলো, পরীমণিকে নিয়ে নতুন মিশনে নামছেন সেলিম

গুঞ্জনই সত্যি হলো, পরীমণিকে নিয়ে নতুন মিশনে নামছেন সেলিম

0
242

বিনোদন ডেস্ক- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করবেন ‘গুনিন’ নামের একটি সিনেমা। গুঞ্জন ছিল, এ ছবিতে রাবেয়া নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে হালের আলোচিত নায়িকা পরীমনিকে।

 

অবশেষে সেটার সত্যতা পাওয়া গেলো। পরীমনি নতুন এ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

বিষয়টি চূড়ান্ত করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, গুনিন এর শুটিং শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে।’

 

১০ অক্টোবর পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার হাজিরা রয়েছে। হাজিরা শেষ করেই শুটিংয়ে অংশ নেবেন পরীমনি।

 

বোট ক্লাব বিতর্ক ও মাদক মামলায় কারাভোগের পর গুনিন এর শুটিং দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পরীমনি।

 

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমাটি। এতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন পরীমনি।

 

এতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামানসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here