Home জাতীয় ইভ্যালির দায় সরকারকে নিতে হবে: সংসদে রুমিন ফারহানা

ইভ্যালির দায় সরকারকে নিতে হবে: সংসদে রুমিন ফারহানা

0
215

নজর২৪, ঢাকা- সরকার ও প্রশাসনের গাফিলতির কারণেই ইভ্যালি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধীবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

 

রুমিন ফারহান বলেন, ইভ্যালির কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। এর দায় সরকারকে নিতে হবে। সরকারের নাকের ডগায় বসে তারা কোটি কোটি টাকা মেরে দেবে এটা হতে পারে না।

 

এদিকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেছে এক গ্রাহক। গেল মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের মামলাটি দায়ের করেন।

 

মামলায় ইভ্যালির আরও কয়েকজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজহারে বলা হয়, ইভ্যালি থেকে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

 

এদিকে গত মঙ্গলবার ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি। এদিন সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।

 

তিনি বলেন, যেহেতু আইন লঙ্ঘন হয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব না নিয়ে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেবে। তার আগে কমিটির সুপারিশ বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিবকে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here