Home বিনোদন সব গুঞ্জনের অবসান, অবশেষে ছেলের জন্মসনদে বাবার নাম লিখলেন নুসরাত

সব গুঞ্জনের অবসান, অবশেষে ছেলের জন্মসনদে বাবার নাম লিখলেন নুসরাত

0
96

বিনোদন ডেস্ক- গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এরপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে পাত্তা দেননি তিনি। গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরাত জাহান।

 

এরপর নুসরাত জাহানের সদ্যোজাত পুত্র ঈশানকে নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এবার খোলাসা হলো- চিত্রনায়ক যশ দাশগুপ্তই ছেলের বাবা। এমনটাই ছেলের জন্মসনদে নিজেই লিখেছেন এই অভিনেত্রী।

 

সনদে ছেলের পুরো নাম লিখেছেন ঈশান জে দাশগুপ্ত, বাবার নাম দেবাশিস দাশগুপ্ত (যশের প্রকৃত নাম), আর মায়ের নাম লেখা হয়েছে নুসরাত জাহান রুহি।

 

ঈশানের জন্মসনদ এরই মধ্যে নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে কলকাতা পৌরসভা (মিউনিসিপাল করপোরেশন)। তাতে নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে ১৬২৩। এমনকি বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে।

 

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পরে পৌরসভার স্বাস্থ্য বিভাগ জন্মসনদ ওয়েবসাইট আপডেট করতেই বেরিয়ে আসে সব তথ্য।

 

গত শনিবার (১১ সেপ্টেম্বর) যশকে নিয়ে করোনার টিকা নিতে পুরসভায় এসে মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে পুত্রের জন্মসনদে বাবার নামের জায়গায় ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্যও নাকি জেনে নেন নুসরাত। এমনকি ওই স্বাস্থ্য কর্মকর্তার কাছে ‘সিংগেল মাদার’ হিসেবে জন্মসনদ নেওয়া যাবে কি না সে বিষয়েও জানতে চান এই নায়িকা।

 

প্রায় ১ বছর আগে নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পরেই তার পিতৃত্ব অস্বীকার করেন এই চিত্রনায়িকার সাবেক স্বামী নিখিল জৈন। এরপরেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। নানা কটূক্তি, সমালোচনার পরও এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। যদিও ছেলের জন্মের আগে-পরে যশকে বাবার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এমনকি সন্তান নিয়ে নুসরাত যশের বাসাতেই একসঙ্গে থাকছেন। জন্মসনদ প্রকাশ হওয়ার পর সেই গুঞ্জনই খোলাসা হলো এবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here