নজর২৪, ঢাকা- মা.দ.কদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এ সময় সাংবাদিকরা নায়িকার কাছে জানতে চান, জামিন পাওয়ার পর আজ আদালতে কেমন লাগলো, আবার কবে হাজিরা।
জবাবে পরীমনি বলেন, আদালত এখন আমার ভালোই লাগে। এখন তো সয়ে গেছে। এ সময় দীপু নামের একজনের কাছে হাজিরা কবে জানতে চাইলে তিনি জানান, ১০ অক্টোবর।
পরীমনি বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি সর্দি-জ্বরে ভুগছেন। ডেঙ্গু-করোনার টেস্ট করিয়েও কোনো পজিটিভ ফল পাননি। টানা পাঁচটা দিন বিছানায় পড়ে ছিলাম। আজ আদালতে গিয়ে একটু ভালো লাগছে।
বনানী থানায় মা.দ.কদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দিয়েছেন পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি উপস্থিত হন।
এদিন আদালত চত্বরে প্রবেশের সময় গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান পরী। সেই সময় তার হাতের তালুতে মেহেদি রঙে লেখা ‘রহস্যময়’ বার্তা চোখে পড়ে। যেখানে লেখা, ‘… মি মোর’।
এবারের বার্তাটি প্রসঙ্গে কথা হয় পরীমণির সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এরপর তার বিরুদ্ধে মা.দ.কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি থানা ও কারাগার মিলিয়ে প্রায় এক মাস বন্দী থেকেছেন।
