বৃষ্টির দিনে নতুন প্রেমের বার্তা দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক- বৃষ্টি মানেই রোম্যান্স। আর বৃষ্টির সঙ্গে প্রেমের এক গভীর সম্পর্ক রয়েছে। গতকাল সারাদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা শহর। আর আরবানার বহুতল থেকেই সেই বৃষ্টিকে চুটিয়ে উপভোগ করেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হাজারো বিতর্ককে তুড়ি মেড়ে উড়িয়ে নিজের জীবনকে অন্যভাবে উপভোগ করছেন শ্রাবন্তী।

 

বৃষ্টিভেজা দিনে প্রজাপতির মতোই উড়ছে নায়িকার মন, কার কথা ভাবছেন শ্রাবন্তী, নায়িকার ইনস্টা স্টোরিতেই বাড়ছে জল্পনা। শ্রাবন্তীর ইনস্টা স্টোরিতে দেখা গেল প্রজাপতির ছবি। যেখানে লেখা ‘গ্লো আপ’। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির ‘ম্যায় তেনু সমঝাওয়া কী’ বাজছে ব্যাকগ্রাউন্ডে।

 

অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে একটাই প্রশ্ন, কার কথা ভাবছেন শ্রাবন্তী। যদিও কিছুদিন ধরেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে শোনা যাচ্ছিল।

 

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা সেই ব্যক্তি। পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।

 

ছেলে অভিমন্যু ও হবু বউমা দামিনীকে নিয়ে সদ্যই মালদ্বীপে উড়ে গেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে ছিলেন এই মালদ্বীপ ট্রিপে।

 

এমনকী, অনেকের মত জিম করবেট জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতেও অভিরূপ সঙ্গে ছিলেন। যদিও এই ট্যুরের সেরকম কোনও ছবি এখনও প্রকাশ করেননি অভিনেত্রী।

 

শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০১৬ সালে ভেঙে যায় সেই সংসার। একই বছর তিনি বিয়ে করেন কৃষাণ বিরাজ নামের এক মডেলকে। এক বছরের মাথায় সেই সংসারেও বিচ্ছেদ হয়। ২০১৯ সালের জুনে পঞ্জাবের এক গুরুদ্বারে রোশান সিংকে বিয়ে করেন তিনি।

 

বিয়ের পর শ্রাবন্তী-রোশনের ‘লাভিডাবি’ ফোটো ভাইরাল হত নেট দুনিয়ায়। আর তাতে ভালোবাসা উজার করে দিতেন অনুরাগীরাও। তবে তৃতীয় স্বামী রোশন সিং-এর ওপর থেকেও উঠে গেছে অভিনেত্রীর। ২০২০ সালের পুজা থেকে আর একসঙ্গে থাকেন না তারা।

 

আলাদা হয়ে গেলেও শ্রাবন্তীকে নিয়ে সংসার করতে চাইছেন রোশান সিং। এজন্য তিনি আদালতে মামলাও করেছেন। কিন্তু শ্রাবন্তী এতে কোনো সাড়া দেননি। তবে মামলা অনুযায়ী, বিচ্ছেদের জন্য শ্রাবন্তীকে কিছু কারণ দর্শাতে হবে। সেটা যুক্তিযুক্ত হলে আদালত এই বিচ্ছেদ কার্যকর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *