মাগুরায় ডিসি অফিসের সামনে হাঁটু পানি, সেবা নিতে এসে মানুষের ভোগান্তি

নজর২৪, মাগুরা: দুইদিনের বৃষ্টিতে মাগুরা ডিসি অফিসের সামনে হাঁটু পানি জমেছে। ফলে প্রতিদিনের মত আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সেবা নিতে আসা লোকেরা ও অফিসগামী মানুষেরা চরম বিপাকে পড়েছেন।

 

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ডিসি অফিসের বিআরটিএ অফিস, তথ্য অফিসসহ জরুরি কাজে সেবা নিতে বৃষ্টির মধ্যেই অনেকেই এসেছেন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির মধ্যে সেবা নিতে এসে সময় পার করছেন অনেকেই।

 

বিআরটিএ অফিসে সেবা নিতে আসা নাজমুল হাসান কানন বলেন, সকালে মোটরসাইকেল সংক্রান্ত সেবা নিতে অফিসে এসেছি। অফিসের সামনে প্রায় হাটু পানি। সরকারি জরুরি সেবার জন্য ডিসি অফিসের সামনে এমনভাবে পানি থাকা চরম ভোগান্তি। দ্রুত অফিসের সামনে থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি দূর হবে।

 

এ বিষয়ে অফিসের একজন কর্মকর্তা জানান, টানা বৃষ্টিতে পানি সরতে পারছে না। আগেও এরকম পানি জমেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *