Home বিনোদন রাত ১২টা ৫ মিনিটে কেন মাহির বিয়ে?, অবশেষে জানা গেল ‘বিশেষ কারণ’

রাত ১২টা ৫ মিনিটে কেন মাহির বিয়ে?, অবশেষে জানা গেল ‘বিশেষ কারণ’

0
322

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন সত্যি হলো। বিয়ের কথা নিজেই জানালেন এ নায়িকা। রোববার ১২টা ২৭ মিনিটের দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন।

 

বিয়ের ছবি পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

 

মাহির বর রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রাকিব গাজীপুরে থাকেন। গত জুন মাস থেকেই শোনা যাচ্ছিল, রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি।

 

মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে সপ্তাহখানেক আগে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর আমি তোমাকে একটা চমক দিতে যাচ্ছি।’ সেই চমকই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে।

 

এদিকে মাহির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। মধ্যরাতে কেন বিয়ে করলেন তিনি। এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি? উত্তর হলো- হ্যাঁ। বিশেষ কারণেই মধ্যরাতে বিয়ে করেছেন নায়িকা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের জন্মদিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের আয়োজন। রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন নবদম্পতি।

 

রাকিবের ঘনিষ্ঠজন গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন। এছাড়া তার ফেসবুকে চোখ রাখলেও প্রমাণ মেলে, ১৩ সেপ্টেম্বর তার জন্মদিন। যদিও এসব বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মাহির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

 

প্রসঙ্গত, এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। চলতি বছরের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here