Home খেলাধুলা দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব

দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব

0
215

স্পোর্টস আপডেট ডেস্ক- ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক কেমন তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্রিকেটারদের প্রতিটি অর্জনই গর্বের সঙ্গে উদযাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের গণভবনেও দাওয়াত করেছিলেন তিনি।

 

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পরার পর তাকে সাহস যুগিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। গণভবনে দাওয়াত করে নিজেই রান্না করে সাকিব পরিবারকে খাওয়ান তিনি। এরপর অবশ্য করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়নি সাকিবে।

 

দীর্ঘ সময় পর টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসময় সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আজ রোববার সন্ধ্যায় এই তথ্য দিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি।

 

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

 

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করতেই সাকিব এই সাক্ষাতে গিয়েছিলেন।

 

আইপিএল খেলতে সাকিব আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। তার সঙ্গী হবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।

 

করোনার কারণে আইপিএলের চতুর্দশ আসর স্থগিত হওয়া বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল। সাকিব আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে। এর পরেই ১৭ অক্টোবর শুরু হবে কুড়ি ওভারের বিশ্বকাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here