মাহির মুখের দিকেই সারাক্ষণ তাকিয়ে থাকেন রাকিব!

বিনোদন ডেস্ক- গত মে মাসে মাহিয়া মাহি নিজেই ফেসবুকে তাঁর বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন।

 

জুন মাসের এক রাতে হঠাৎ করেই মাহি তাঁর ফেসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার, আলহামদুলিল্লাহ (ওয়েল, গান, সিনেমা, সর্বত্রই আমি তোমাকে অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ)।’ এখান থেকেই গুঞ্জনের শুরু।

 

সেদিন মেহেদিতে রাঙানো ছিল মাহির হাত। আর পরনে ছিল একটি কাতান শাড়ি। সেই শাড়ি পরা একটি ছবিতে তাঁর পাশেই গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এর পর থেকে ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দিতে থাকেন এই অভিনেত্রী।

 

তবে বিয়ের বিষয়ে জানতে চাইলে উড়ো খবর বলে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এক দিন পরই একই শাড়িতে বেশ কটি ছবি পোস্ট করে মাহি ফেসবুকে লেখেন, ‘ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না।’

 

এখানেই শেষ নয়। জুন থেকেই ধারাবাহিকভাবে মাহির স্ট্যাটাস ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। মাহি কি প্রেম করছেন, নাকি বিয়ে গোপন করেছেন? ১৪ জুন লেখেন, ‘মিসিং ইউ।’ ১৮ জুন, ‘আমি সারা দুনিয়া ঘুরিয়া দেখি, সুখ তো আমার ব্যালকনিতেই ছিল।’ কদিন পরই লেখেন, ‘একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না।’ পরের দিন লিখেছেন, ‘যদি আমায় ভালোবাসো নব সাজে এসো।’

 

পরের মাসে ফেসবুকে লেখেন, ‘আমি ১২ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আবার ১২ দিনের সম্পর্ক আজীবন টিকে যেতেও দেখেছি।’ এর পরই তিনি প্রকাশ করেছেন, ‘জীবন অনেক সুন্দর।’ পরে একাধিক স্ট্যাটাসে মাহি প্রকাশ করেন, তিনি কাউকে মিস করেন।

 

এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও। তাতে গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দেখা যায় তাকে। যা এখনো অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই রাকিবের সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে!

 

বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে বলেন—‘রাকিব অনেক ভালো ছেলে। বেশ ধনাঢ্য। সিগারেট পর্যন্ত মুখে তুলেন না। মাহিকে অনেক ভালোবাসেন। সারাক্ষণ মাহির মুখের দিকে তাকিয়ে থাকেন। পারিবারিকভাবেও গাজীপুরে তাদের প্রভাব রয়েছে। শোনা যাচ্ছে, মাহিকে সাড়ে তিন কোটি টাকার একটি গাড়িও উপহার দিয়েছেন।’

 

মাহির শুটিং সেটেও নিয়মিত যাতায়াত রয়েছে রাকিবের। বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

 

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন আগে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন রাকিব-মাহি। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খুলেননি মাহি। এর আগে রাকিব প্রসঙ্গে মাহি বলেছিলেন—‘আমরা ভালো বন্ধু।’

 

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সর্বশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *