হাসপাতালে পরীমণি

বিনোদন ডেস্ক- গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তিন ধাপে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। অবশেষে ২৭ দিন কারাবাসের পর বুধবার (০১ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন এ চিত্রনায়িকা।

 

এরই মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে এসে শুরু করেছেন কাজ। কাছের মানুষজনের সঙ্গে উপভোগ করছেন মুক্ত জীবন। কিন্তু হঠাৎ তাকে দেখা গেল রাজধানীর একটি হাসপাতালে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। যেগুলো তোলা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। ছবিতে পরীর গায়ে দেখা গেছে ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে সাদা চশমা। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’

 

কথাটি যে তিনি হাসপাতালকে ইঙ্গিত করে বলেছেন, তা বোঝা যায়। শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত তিনি। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এ জন্য ভারতে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নায়িকা। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।

 

ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই রোববার হাসপাতালে গিয়েছেন পরীমণি। এছাড়া এক মাস কারাবাসের ফলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। সেটার জন্যও যেতে পারেন। বিষয়টি জানার চেষ্টা করা হলেও পরীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

উল্লেখ্য, জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা পরীমণি পুনরায় কাজে ফিরেছেন। নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। রাজধানীর একটি স্টুডিওতে গত ৭ ও ৮ সেপ্টেম্বর পরীমণি ডাবিং করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

‘মুখোশ’ সিনেমার শুটিং শেষে কিছু অংশের ডাবিং বাকি ছিল। নির্মাতা জানান, আর একদিন ডাবিং করলেই সিনেমার কাজ শেষ হবে।

 

এদিকে জানা গেছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পরীমণি। যে কারণে তিনি ডাবিং শেষ করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *