তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ মহতি কাজের আয়োজন করেন লাল সবজ উন্নয়ন সংঘ নামের একটি সংগঠন। সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের উপহার দেন। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড ও ধ.র্ষ.ণবিরোধী শপথ নেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম বলেন, সংগঠনের সদস্যরা তাদের জমানো টাকায় গত ৫ আগষ্ট থেকে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপন ও বিতরণ করেছে। এ বছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আব্দুল ওহাব মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আনছার আলী তালুকদার, ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য শফিকুল ইসলাম হাসান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ইব্রাহিম সরকার সজীবসহ সভাপতি রেজুয়ানুল ইসলাম রানা, অর্থ সম্পাদক ইকরাম হোসেন সৌরভ প্রমুখ।
