Home জাতীয় শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের চাপ দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের চাপ দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

0
244

নজর২৪, ঢাকা- শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়। করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

ডা. দিপু মনি সবাইকে মানবিক আচরণ করারও আহ্বান জানিয়ে বলেন, এই সময়ে সব টাকা একসাথে যোগাড় করা হয়তো অনেকের কষ্টসাধ্য হয়ে যাবে। তবে অভিভাবকদেরও বলবো তারা যেন বেতন সময়মতো পরিশোধে যথাসাধ্য চেষ্টা করেন। কারণ ওই বেতনের টাকাতেই শিক্ষাপ্রতিষ্ঠান চলে।

 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।

 

শিক্ষামন্ত্রী বলেন, করোনা ও ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে কোনও অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজ এখানে জানিয়ে এসেছি। তবে প্রায়শই না জানিয়ে সব জায়গায় যাবো। কোথাও যদি কোনও নিয়মের ব্যত্যয় দেখি, তাহলে সংশ্লিষ্ট যারা থাকবেন— শিক্ষক বা অধিদফতরের কর্মকর্তা যে-ই হোন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, ঘাটতি পূরণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে। এ ছাড়া অবস্থা আরও ভালো হলে জেএসসি পরীক্ষাও হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নেবে, কবে খুলবে।

 

দীপু মনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।

 

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনও রকম সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here