Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি

ভূঞাপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি

0
108

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা ভালকুটিয়া-চিতুলিয়া পাড়া গ্রামে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর,ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির।

 

ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা দুটি পরিদর্শন শেষে চিতুলিয়া পাড়া গ্রামে এক সমাবেশে বক্তব্য রাখেন এমপি ছোট মনির। সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য মোঃ আজহারুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, যুগ্ন সম্পাদক আবুল কালাম ব্যাপারী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here