নাগরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

 

শনিবার (১১ সেপ্টেম্বর), উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল বিতরণ করা হয়েছে।

 

এ সময় এমপি টিটু বলেন, বন্যায় আক্রান্ত মানুষের পাশে আছেন মমতাময়ী মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেকোন দূযোর্গ মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত আছি।

 

তিনি আরও বলেন, আপনারা ধৈর্য্য সহকারে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করুন। আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। আমরা ত্রান সামগ্রী নিয়ে সর্বদা প্রস্তুত আছি। সাংসদ আহসানুল ইসলাম টিটু এ সময় নৌ-পথে গয়হাটা, সলিমাবাদ ইউনিয়নের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করে বন্যায় আক্রান্ত পরিবরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আঃলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *