তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর বেলা ভূঞাপুর প্রেসক্লাব কার্যালযের সামনে ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন এবং ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ১৩১ টাঙ্গাইল ২ (গোপালপুর ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি,প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান,প্রেসক্লাবের সভাপতি শাহালম প্রামানিক,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।
