আপত্তিকর ভিডিও ফাঁস: আ.লীগ নেতা বললেন ‘এটি রিহার্সাল’

নজর২৪ ডেস্ক- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসে সঙ্গে ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে।

 

গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সন্ধ্যায় সবুজবাগ থানায় মামলা করেছেন।

 

আপত্তিকর এ ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

 

ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন।

 

ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

এ বিষয়ে শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, এটি কোনও আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি।

 

তিনি বলেন, এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন।

 

এদিকে শনিবার রাতে চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে ওই নারীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মু. মুরাদুল ইসলাম।

 

ওসি জানান, ফেসবুকে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নি.র্যা.তন আইনে মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *