Home বিনোদন অবশেষে মুখ খুললেন শাকিব, বললেন ‘আমি এসবে নেই’

অবশেষে মুখ খুললেন শাকিব, বললেন ‘আমি এসবে নেই’

0
221

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। তাই এফডিসি ঘিরে বইছে নতুন নির্বাচনের হাওয়া।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) হঠাৎ করে খবর ছড়ায় যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন শাকিব খান। যিনি অতীতে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

 

কিন্তু এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করলেন শাকিব খান। স্পষ্ট ভাষায় তিনি বললেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’

 

বিভিন্ন অনলাইন ও দৈনিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, শাকিব খান ও নায়িকা নিপুণ মিলে একটি প্যানেল গঠন করবেন। এ বিষয়ে নিপুণ জানান, বিষয়টি নিয়ে তিনি আগামী মাসে বিস্তারিত কথা বলবেন। এখনই এসব খবরে গুরুত্ব না দিতে আহ্বান জানিয়েছেন নায়িকা।

 

এদিকে শাকিব বলেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না। নির্বাচন নিয়ে ভাবছিও না। কেননা আমি মনে করি, সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই।’

 

শাকিব বলেন, ‘নিপুণ আমাকে বলেছিল রিয়াজ ভাইদের নিয়ে আমাকে রেখে নির্বাচন করতে চায়। কিন্তু তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দুবার নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারও করতাম। স্বেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এসবে নিজেকে জড়াতে চাই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here