Home বিনোদন পাকিস্তানি অভিনেত্রী সাবাকে গ্রেপ্তারের নির্দেশ

পাকিস্তানি অভিনেত্রী সাবাকে গ্রেপ্তারের নির্দেশ

0
156

বিনোদন ডেস্ক- পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। মসজিদে নাচের ভিডিও ধারণ করায় বুধবার (৮ সেপ্টেম্বর) তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

সাবার বিরুদ্ধে অভিযোগ তিনি গত বছর লাহোরের ঐতিহ্যবাহী এক মসজিদের ভেতরে নাচের দৃশ্যের ভিডিও শুট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই মসজিদের পবিত্রতা নষ্টের অভিযোগে সেই সময় সাবার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা করেছিল লাহোর পুলিশ।

 

একই মামলায় অভিনেত্রী সাবার পাশাপাশি পাকিস্তানি গায়ক বিলাল সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

মসজিদে শুট করার ঘটনায় সেই সময় পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষোভের মুখে এবং মামলা দায়েরের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সাবা ও সাঈদ।

 

ক্ষমাপ্রার্থনা করে সাবা বলেছিলেন, ‘মসজিদে একটি বিয়ের দৃশ্য শুট হচ্ছিল। যার নেপথ্যে কোনো গানই বাজানো হয়নি সেখানে। পরে এডিটিংয়ের সময় গান জুড়ে দেয়া হয় ওই ভিডিওতে।’

 

সেই মামলার শুনানিতে একাধিকবার হাজির না হওয়ায় আদালত সাবা ও সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

 

২০১৭ সালে মুক্তি পাওয়া ব্যাপক জনপ্রিয় বলিউড সিনেমা হিন্দি মিডিয়াম-এ ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন সাবা। তার স্নিগ্ধ অভিনয় মন জয় করে নিয়েছিল ভারতীয়সহ হিন্দি সিনেমার দর্শকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here