নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আব্দুল হান্নান (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছ দরিল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ওই এলাকার উমেদ আলীর ছেলে।

 

জানা যায়, বুধবার সকালে আব্দুল হান্নান বাড়ির পাশে গরুর জন্যে ঘাস কাটতে গেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহত ওই ব্যক্তি অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *