গোপালপুরের ভূমি অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আলমনগর ইউনিয়নের নবনির্মিত ভূমি অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

 

(8 সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা কৃষি অফিসার এস এম শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মহান আল্লাহ তাআলার দরবারে মুনাজাত প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *