Home খেলাধুলা স্পেনে মেসির জায়গা নেবেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস

স্পেনে মেসির জায়গা নেবেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস

0
187

স্পোর্টস আপডেট ডেস্ক- ফুটবল জাদুঘর লিওনেল মেসি এখন আর বার্সেলোনায় নেই। বার্সেলোনায় তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করবেন কে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

 

একই প্রশ্ন উঠে আসছে লা লিগার ক্ষেত্রেও। মেসি এতদিন ছিলেন লা লিগার সবচেয়ে বড় বিজ্ঞাপন। সেই জায়গাটা কে নেবেন? এমন এক প্রশ্নের জবাবে লা লিগা সভাপতি যা বললেন, তাতে পিলে চমকে যেতে পারেন আপনি।

 

লিগটির সভাপতি হ্যাভিয়ের তেবাসের কাছে সম্প্রতি ছুঁড়ে দেওয়া হয়েছিল এ প্রশ্ন। তেবাস জানালেন সেই খেলোয়াড়ের নামটা। বললেন, ‘মেসি চলে গেছে, তবে আমাদের কাছে তো ভিনিসিয়াস আছে!’

 

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এতটাই ভরসা লা লিগা সভাপতির। বলেই দিলেন, আসছে সময়ে মেসির মানে পৌঁছুতে পারবেন ভিনিসিয়াস। তবে সুযোগটা লা লিগার প্রত্যেকটা তরুণ তুর্কির কাছেই থাকবে বলে মনে করছেন তিনি। বললেন, ‘এবারের আসরটা তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার জন্য অনেক বড় সুযোগ নিয়ে এসেছে।’

 

তাই বলে মেসির মতো তারকার শূন্যতা ভোগায় না তাকে, বিষয়টা মোটেও তেমন নয়। তবে এ তালিকায় কেবল মেসিই নয়, আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরাও। বললেন, ‘শুধু মেসিই নয়, আমি সার্জিও রামোসকে মিস করি, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। তবে কেউই এখন আর আমাদের সঙ্গে নেই, আর তাই আমার ভাবনার পুরোটা জুড়ে এখন কেবল লিগের প্রবৃদ্ধির ভাবনাই আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here