বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণি আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পরী লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’
স্ট্যটাসের ব্যাপারে পরীমনি বলেন, এভাবে তো চলতে পারে না। সবসময় একটা নজরদারিতে মনে হচ্ছে। আমি তো স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি না। তারকা হলেও আমি তো মানুষ। আমি নিরাপদ, স্বাভাবিক জীবন চাই। তাই এই স্ট্যাটাস।
উল্লেখ্য, টানা ২৭ দিন পুলিশ হেফাজত ও কারাগারে থাকার পর গত বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে জামিনে মুক্তি পান পরীমণি। এর আগের দিন দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিনের আদেশ দেন।
গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তার বাসা থেকে মা-দ-ক এ-ল-এস-ডি, ম-দ ও আ-ই-স জব্দ করা হয় বলে দাবি করে র্যাব।
এরপর পরীমণির বিরুদ্ধে মা-দ-ক আইনে মামলা হয়। কয়েক দফা রি-মা-ন্ডেও নেওয়া হয় তাকে।





