সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

নজর২৪ ডেস্ক- প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের অধীন দফতর/সংস্থা এবং মাঠ পর্যায়ের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কম্পিউটার ঋণ, সুদমুক্ত ঋণ, মোটর গাড়ি ঋণ, মোটরসাইকেল ঋণ এবং বাইসাইকেল ঋণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

এ বিষয়ে বুধবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাঠ পর্যাযে ঋণের অর্থ বন্টনের তালিকা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *