মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (০৪সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আলতাব মিয়া ও সহ-দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মো. আলহাজ হোসাইনকে সভাপতি ও শফিকুল ইসলাম ডিগ্রী সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সভাপতি আলহাজ হোসাইন।
নবাগত সভাপতি-সম্পাদক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল-০৭ আসনের (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজ করার আশা ব্যক্ত করেছেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি ও (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
