মামুনুল হককে আদালতে তোলা হবে আজ

নজর২৪, খুলনা- হেফাজত ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে খুলনার একটি আদালতে হাজির করা হবে আজ।

 

২০১৩ সালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় তার বিরুদ্ধে বি’স্ফো’রক আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার (০৫ সেপ্টেম্বর) ওই মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

 

এর আগে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে তাকে খুলনায় আনা হয়।

 

খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানিয়েছেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রোববার হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে জেলা কারাগারে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *