এবার প্রযোজনায় নামবেন পরীমনি!

বিনোদন ডেস্ক- ২৭ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী পরীমনি।

 

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে থাকছেন বনানীর ভাড়া বাসায়। তা-ও ছাড়ার নোটিশ পেয়েছেন। সব নিয়ে কিছুটা ক্লান্ত হালের এই আলোচিত অভিনেত্রী, নিজেই এমনটা জানিয়েছেন একাত্তরকে।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এই পরীমণি জানান, কিছুদিন বিশ্রাম নিয়ে যেসব কাজ বাকি রয়েছে তা শেষ করবেন। এরপর প্রযোজনার বিষয়েও মন দেবেন তিনি। ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চান বলেও জানান এ অভিনেত্রী।

 

এদিকে পরীমনির আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর চলচ্চিত্রের শুটিংয়ে কোনো আইনি বাধা নেই।

 

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, জামিনে থাকা অবস্থায় পরীমনির শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই। মামলা তদন্তাধীন আছে। চার্জশিট দাখিল পর্যন্ত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। অবশ্যই শুটিংয়ে যেতে পারবেন। উনি একটু শারীরিক ও মানসিকভাবে সিক আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেই শুটিং করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *