তৃতীয় বিয়ের পর দোয়া চাইলেন অপূর্ব

বিনোদন ডেস্ক- ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিয়ের অনুষ্ঠান। জমকালো সেই আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বধূ হিসেবে গ্রহণ করেন অপূর্ব। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি।

 

ছবিতে দেখা যাচ্ছে, লাল টকটকে শাড়ি আর গয়নাতে সেজেছেন শাম্মা। আর অপূর্ব পড়েছেন করেছেন পাঞ্জাবী-পায়জামা। বিয়ের স্টেজ সাজানো হয়েছে নানা ধারণের ফুলে।

 

বিয়ের সম্পন্ন হওয়ার পর অপূর্ব বলেছেন, ‘আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।’

 

শাম্মা দেওয়ানের বাসা ঢাকার লালমাটিয়ায়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে।

 

গণমাধ্যমের খবর, এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালের ১৭ মার্চ নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বর দ্বিতীয় সংসার ভাঙে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ নয় বছরের সংসারজীবনের ইতি টানেন তাঁরা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল অপূর্বর। সেই সম্পর্কেরও ইতি হয়।

 

বর্তমান সময়ে ছোট পর্দার তুমুল জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটক ছাড়াও চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *