Home প্রধান খবর ধ.র্ষ.ণের সাজা মৃ.ত্যুদ.ণ্ড করার বিষয়ে ভাবছে সরকার: আইনমন্ত্রী

ধ.র্ষ.ণের সাজা মৃ.ত্যুদ.ণ্ড করার বিষয়ে ভাবছে সরকার: আইনমন্ত্রী

0
106

নজর২৪, ঢাকা- নোয়াখালী জেলার বেগমগঞ্জে একজন গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন এবং এই সময়ে আরও কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে ঢাকাসহ দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে।

 

এরই পেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কি-না তা বিবেচনা করছে সরকার। বুধবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। বিষয়টি সরকার সর্বোচ্চ অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ আইন মানুষের জন্য।

 

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতনের ভিডিও প্রকাশ ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। এসব কর্মসূচিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে নারীর প্রতি নির্যাতন বন্ধে দ্রুত আইনি পদক্ষেপ চেয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here