Home বিনোদন ‘শ্যামল দা কে হুমকি দেইনি’, অবশেষে মুখ খুললেন হিরো আলম

‘শ্যামল দা কে হুমকি দেইনি’, অবশেষে মুখ খুললেন হিরো আলম

0
256

নজর২৪ ডেস্ক- ‘সি ইউ নট ফর মাইন্ড’, ‘হ্যাভ এ রিল্যাক্স’ বাক্য বলে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গাইবান্ধার শ্যামল চন্দ্রকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার গাওয়া গান ভাইরাল হয়েছে নতুন করে।

 

তবে এই গানে আবার হিরো আলমকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। মামলা হতে পারে বলে তাকে ভয় দেখাচ্ছেন কেউ কেউ। যদিও হিরো বিষয়টিকে সহজভাবেই নিয়েছেন বলে জানিয়েছেন। সেই গানে ‘সম্মানহানিকর’ বাক্য আছে বলে কথা ওঠার পর দুই হাত জোড় করে হিরো আলমের কাছে ক্ষমাও চেয়েছেন শ্যামল চন্দ্র।

 

নিজেকে ‘বাংলার হিরো’ দাবি করে হিরো আলমকে চ্যালেঞ্জ ছুঁড়ে গাওয়া সেই গানটির শুরুতেই ছয় লাইনের থিম দিয়ে সুর তোলেন শ্যামল। এরপর দুই সহযোগীর সাহায্যে পুরো গানটি শেষ করেন।

 

তবে গানের শুরুতে ‘হিরো আলমের দিন শেষ, হিরো শ্যামলের সোনার বাংলাদেশ’ এ কথা বলার পরেও শ্যামলকে সহজ সরল উপাধি দিয়েছেন হিরো আলম। এই কথায় তৃতীয় পক্ষের কেউ শ্যামলকে মামলার ভয় দেখিয়েছেন বলছেন হিরো আলম।

 

তবে শ্যামল চন্দ্রের দাবি, তাকে ফোন করে হিরো আলমের সহকারী (পিএস) পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়েছেন। এ সময় সেই পিএস তাকে পরামর্শ দেন, দুই হাত জোড় করে ক্ষমা চেয়ে ফেসবুকে ভিডিও ছাড়তে। যা দেখে হিরো আলম সন্তুষ্ট হয়ে আর মামলা করবেন না।

 

যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ভিডিও ধারণ করে ফেসবুক পোস্টও করেন শ্যামল চন্দ্র।

 

তবে হিরো আলম মামলার বিষয়টি অস্বীকার করেছেন। শ্যামলকে মামলার ভয় দেখানো, হুমকিদাতা ও রস্যরস দিয়ে মিথ্যা ভিডিও তৈরি করায় ক্ষিপ্ত তিনি। এ নিয়ে সোমবার সকালে হিরো আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ নয় মিনিট লাইভ করেন। লাইভে শ্যামলকে সহজ সরল মানুষ আখ্যাও দেন।

 

হিরো আলম বলেন, ‘আমি কোনো ছোটখাটো বিষয়ে কথা বলতে চাই না। সবার সাথে আমি লাগতেও আসি না। তো শ্যামল দাক নিয়ে অনেক রোস্টাররা রোস্টার ভিডিও বানাইতেছে। হিরো আলম নাকি শ্যামল দাক (শ্যামল দাকে) মামলা করার হুমকি দিছে।

 

‘আমি একটা কথাই বলতে চাই- সহজ সরল শ্যামল দাকে কেউ হয়তোবা আমার পরিচয়ে ভয় দেখিয়েছে। আমি এবং আমার এসিস্ট্যান্ট তাকে ফোনও করিনি; মামলার কথাও বলিনি।’

 

হিরো আলম বলেন, আমি এ বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু কয়েকদিন ধরে অনেকেই এটি নিয়ে নানা কথা বলছেন। আমার প্রশ্ন, শ্যামল কি এমন করছে, আমাকে তো কত মানুষ কত গালি দিচ্ছে সারাদিন, কই আমি তো তাদের বিরুদ্ধে কখনো মামলা করিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here