Home বিনোদন ‘নতুন করে পরীমণির জীবনটাকে গোছাতে হবে’

‘নতুন করে পরীমণির জীবনটাকে গোছাতে হবে’

0
194

বিনোদন ডেস্ক- তিন দফায় ৭ দিনের রিমান্ড আর ২৮ দিন কারাভোগের পার অবশেষে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

 

পরীর জামিন পাওয়ার সংবাদে শোবিজ অঙ্গনের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। উচ্ছ্বাস প্রকাশ করছেন মিডিয়ার বেশিরভাগ। তবে এর কোনোটিতেই আগ্রহ নেই পরীর ক্যারিয়ারের অন্যতম নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের।

 

জামিনের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘স্বপ্নজাল’-খ্যাত এ নির্মাতা বলেন, ‘এখন আসলে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের সময় নয়। আমি বরং তাকিয়ে আছি ওর মানসিক স্বাস্থ্য বা প্রশান্তির দিকে। ও যে ট্রমার মধ্য দিয়ে নিজেকে টেনে নিয়েছে এতগুলো দিন, সেখান থেকে বের হওয়া জরুরি।’

 

এই নির্মাতা মনে করেন, জেল থেকে বের হওয়ার পর পরীকে আরও সচেতন হতে হবে। নতুন করে জীবনটাকে গোছাতে হবে। মানসিক শক্তিটা রিকভার করা জরুরি। তা না হলে, ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে পরীমণির জন্য।

 

সেলিম বলেন, ‘পরীর এই সাময়িক মুক্তিতে আমি যতটা খুশি, ততধিক খুশি হতাম দ্রুত সময়ের মধ্যে যদি ওকে আমার সিনেমার জন্য কাস্ট (চুক্তিবদ্ধ) করতে পারতাম। আমি বরং সেই সুসময়ের অপেক্ষায় আছি। ওকে নিয়ে আবার সিনেমা নির্মাণের। সে জন্যই প্রার্থনা করছি, ফেরার পর ও যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ফের কাজে মন বসাতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here