নোয়াখালীতে পুকুরে মিলল মেঘনার ইলিশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে মেঘনার ইলিশ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামের শরীয়তপুর সমাজের বেলালের বসত বাড়ির পুকুরে এ রুপালী ইলিশ ধরা পড়ে।

 

স্থানীয়রা সূত্রে জানা যায়, স্থানীয় বেলাল নামে এক ব্যক্তি পুকুরে সেচ দিলে অন্যান্য দেশীয় মাছের সাথে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি পায়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির সাথে মাছটি পুকুরে ঢুকে পড়ে।

 

জেলা মৎস কর্মকর্তা মো.মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে মাছটি পুকুরে ভেসে এসে আটকা পড়ে যায়। উপকূলীয় অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়। তাই মাছটি অন্যান্য মাছের সাথে বেড়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *