১৩ সেপ্টেম্বর নয়, পরীমনির জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ

নজর২৪, ঢাকা- রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

 

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে আজ বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

 

এর আগে রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

 

গত ২১ আগস্ট দুপুরে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *