মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিছানায় বিষধর সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬আগস্ট) ভোর রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে আশিক (২১) বলে জানা গেছে।
পরিবার সুত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় আশিক। রাত ১১টার দিকে বিছানা থেকে তাকে সাপে কামড় দেয়। পরে তার ডাকচিৎকারে পরিবারের লোকজন দেখতে পেয়ে রাত ১২টায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভোর ৪টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
