গ্রেফতারের পর মুক্তিপণ দাবি, ৩ সিআইডি সদস্য আটক

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: দিনাজপুরের চিরিরবন্দরে গ্রেফতারের পর মুক্তিপণের টাকা চাওয়ার অভিযোগে রংপুর জেলা সিআইডির ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার বাশেরহাট থেকে তাদের আটক করা হয়। আটক সিআইডির সদস্যরা হলেন হলেন সিনিয়র এএসপি সারোয়ার কবির সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক। ঘটনার সত্যতা নিশ্চিত ও আটকৃতরা সিআইডিতে কর্মরত বলে জানিয়েছেন রংপুর সিআইডির ভারপ্রাপ্ত এসপি আতাউর রহমান।

 

পুলিশ ও ভুক্তভোগীসুত্রে জানা যায়, একটি অভিযোগের প্রেক্ষিতে চিরিরবন্দরের লুৎফর রহমান নামের এক ব্যক্তির বাসায় অভিযানে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে গ্রেফতার করে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে ১৫ লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হবে বলে প্রস্তাব দিয়ে গাড়ীতে করে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে।

 

লুৎফরের ধর্ম ছেলে শামসুল আলম মানিক টাকা দেয়া প্রতিশ্রুতি দিয়ে এ ঘটনা পুলিশকে জানায়। পুলিশ তাদের গাড়ী ফলো করে বিকেলের দিকে আটক করে। পরে রাতে তাদের পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।

 

রংপুর সিআইডির ভারপ্রাপ্ত এসপি আতাউর রহমান জানান, আটককৃতরা এখানে কর্মরত। এরমধ্যে একজন এএসআই ও কনস্টেবল ১০ দিনের ছুটিতে ছিলেন। গতকাল আমার আনুমতি ছাড়াই সরকারি গাড়ী না নিয়ে ভাড়া গাড়িতে করে ওই দুইজনকে নিয়ে অভিযানে যান এএসপি। ঘটনার পর আমাকে জানালে আমি তাদের ব্যপারে জানিয়েছি। এ ব্যপারে আমার কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *