হাতীবান্ধা হাইওয়ে পুলিশের হাতে মাদকসহ দুইজন আটক

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ২২ বোতল এসকফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ আগষ্ট) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

মাদক কারবারিরা হলেন, হাতীবান্ধা উপজেলার কানিপাড়া (বাড়াইপাড়া) গ্রামের তসলিম উদ্দিনের পুত্র হামিদুল ইসলাম (২৩) ও একই এলাকার নূর মোহাম্মদের পুত্র আঃ রহিম ওরফে বাবু (২৫)।

 

হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাতীবান্ধা থেকে তিস্তা ব্যারাজ দিয়ে মাদকের একটি চালান যাবে। আমি এবং আমার সঙ্গীয় অফিসারদের নিয়ে বড়খাতার সেভ চক্ষু হাসপাতালের সামনে থেকে ২২ বোতল নেশা জাতীয় ভারতীয় দ্রব্য এসকফ সিরাপসহ ২ জনকে আটক করা হয়।

 

আসামীদের আদালতের মাধ্যমে বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *